শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

রাণীনগরে ট্রান্সফরমার চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাণীনগরে ট্রান্সফরমার চুরি
ট্রান্সফরমার চুরি

নওগাঁর রাণীনগরে গভীর নলক’পের তিনটি ট্রান্সফরমার ও একটি মিটার চুরি হয়েছে। মঙ্গলবার ভোররাতের কোন এক সময় উপজেলার পারইল ইউনিয়নের বিলকৃষ্ণপুর গ্রামের পূর্ব মাঠ থেকে এই চুরির ঘটনা ঘটেছে। এই বিষয়ে ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় একটি অভিযোগ প্রদান করা হয়েছে। এমন ঘটনা নতুন করে উপজেলাবাসীর মাঝে আতঙ্কের সৃষ্টি করেছে।

বিলকৃষ্ণপুর গ্রামের আলহাজ্ব নিজাম উদ্দিনের ছেলে ইউপি সদস্য ইদ্রিস আলী বলেন বিলকৃষ্ণপুর গ্রামের পূর্ব মাঠে আমাদের একটি গভীর নলক’প আছে। বর্তমানে ইরি–বোরো মৌসুম সম্প্রতি শেষ হয়েছে। শুরু হয়েছে ধান কাটার মৌসুম। ফলে মাঠ অনেকটাই ফাঁকা। এমতাবস্থায় ট্রান্সফরমার ও মিটার খুলে নিতে বিদ্যুৎ অফিসকে জানানোর আগেই মঙ্গলবার (০৭ এপ্রিল) ভোর রাতের কোন এক সময় চোরেরা সরকারি পলে থাকা ৩টি ট্রান্সফরমারের ভিতরে থাকা তার ও বৈদুতিক মিটার চুরি করে নিয়ে গেছে। এতে করে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসকে অবগত করা হয়েছে। এছাড়া মঙ্গলবার বিকেলে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

পারইল ইউপি চেয়ারম্যান মাস্টার মো. জাহিদুর রহমান (জাহিদ ফকির) বলেন ইউনিয়নের বিভিন্ন স্থানে ছোটখাটো চুরি–ছিনতাই লেগেই আছে। মোবাইল ফোনে ট্রান্সফরমার চুরির বিষয়টি জানতে পেরেছি। ইদানিং উপজেলায় মিটার ও ট্রান্সফরমার চুরির দৌরাত্ম অনেকটাই বেড়ে গেছে তাই ফাঁকা স্থানে ট্রান্সফরমার থাকলে অবশ্যই নিজেদের দায়িত্বে পাহারা দিয়ে রাখতে হবে তানা হলে সেটি চুরি হবেই।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ মোবাইল ফোনে চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলমান রয়েছে। আশা রাখি দ্রুতই চুরির সঙ্গে জড়িতদের আটক করতে সক্ষম হবো।

রিপন / আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।