শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

রাজশাহীর বিভিন্ন অবকাঠামো নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজশাহীর বিভিন্ন অবকাঠামো নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

 

রাজশাহীতে নির্মিত দেশের দ্বিতীয় বৃহত্তম নভোথিয়েটার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১১ টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর শুভ উদ্বোধন করেন।

রাজশাহী জেলা প্রশাসককের কার্যলয় থেকে যুক্ত হয়েছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, জেলা প্রশাসক শামীম আহমেদসহ রাজশাহীর স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ রাজশাহী জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটার ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ৩ টি প্রকল্পের অধীন নির্মিত ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পরে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নভোথিয়েটারের মাইল ফলক উন্মোচন করে ভিতরে প্রবেশ করেন এবং মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে প্রথম শো উপভোগ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার নির্মাণে ব্যায় ২৩২ কেটি টাকা এর মধ্যে শুধু ভবন তৈরিতে ব্যয় হয়েছে ১৪২ কেটি টাকা। বাকি অর্থ ব্যয় হয়েছে নভোথিয়েটারের যন্ত্রাংশ ও অন্যান্য খাতে। এতে স্থাপন করা হয়েছে বিশ্বের আধুনিক টেলিস্কোপ। যা দিয়ে গবেষকেরা নভোমন্ডলের গবেষণা আরও এগিয়ে নিতে পারবেন।

 

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।