শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজশাহীতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজশাহীতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ

 

রাজশাহীতে বিষমুক্ত ও পরিপক্ক আম নিশ্চিত করতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। আজ ( ৩ মে ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় আম নামানোর তারিখ নির্ধারণ করা হয়।

সভায় জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, এ বছরের সব ধরনের গুটি জাতের আম নামানো যাবে ৪ মে থেকে। আর উন্নত জাতের আমগুলোর মধ্যে গোপালভোগ ১৫ মে, লক্ষণভোগ ও রাণীপছন্দ ২০ মে এবং হিমসাগর বা খিরসাপাত ২৫ মে থেকে গাছ থেকে পেড়ে হাটে বিক্রি করতে পারবে বাগানমালিক ও চাষিরা। এছাড়া ৬ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে ফজলি ও ১০ জুন আম্রপালি এবং ১০ জুলাই থেকে আশ্বিনা ও বারি আম–৪ নামানো যাবে।

তবে কোন বাগানে নির্ধারিত সময়ের আগেই আম পাকলে তা প্রশাসনকে অবহিত করতে হবে বলেও জানান জেলা প্রশাসক।

এবার রাজশাহী জেলায় ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। গত বছর এই পরিমাণ ছিল ১৮ হাজার ৫১৫ হেক্টর। গত বছর আমের উৎপাদন ছিল ২ লাখ ৬ হাজার ১৫৬ মেট্রিক টন। এবার ২ লাখ ২৫ হাজার ৯১২ মেট্রিক টন আম উৎপাদনের আশা করা হচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম, রাজশাহী কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ–পরিচালক মো. মোজদার হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. আনিসুল ইসলাম।

 

আল/দীপ্ত সংবাদ