দীপ্ত নিউজ
রাজধানী

রাজধানীতে হিজবুত তাহরীর দুই সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীতে হিজবুত তাহরীর দুই সদস্য গ্রেপ্তার

 

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর তুরাগ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ–পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাদের গ্রেপ্তার করেছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

২০০১ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে হিযবুত তাহরীর। ২০০৯ সালের ২২ অক্টোবর মাসে আওয়ামী লীগ সরকার প্রেসনোট জারি করে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর হিজবুত তাহরীর মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করেছিল সিটিটিসি।

 

এসএ