শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
পরিবেশ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি

কয়েকদিনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানীতে। শনিবার (১৪ জুন) দুপুরে হঠাৎই আকাশে মেঘ জমে, এরপর শুরু হয় বৃষ্টি। কিছু কিছু এলাকায় দেখা যায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, যা নগরবাসীকে এনে দিয়েছে স্বস্তি।

সকাল থেকে মেঘাচ্ছন্ন ছিল ঢাকার আকাশ। তবে ভ্যাপসা গরমে ছিল নাভিশ্বাস অবস্থা। দুপুর ১২টার পর থেকে কালো মেঘ জমে আকাশে। দুপুর ১টার পর থেকে শুরু হয় বৃষ্টি।

রাজধানীর মগবাজার, মালিবাগ, রামপুরা, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।

এদিকে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চাট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু‘এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তাপপ্রবাহ: ঢাকা, নারায়নগঞ্জ, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রাবহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আল