শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

রাজধানীতে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীতে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ

রাজধানীর যাত্রাবাড়ীতে সুমাইয়া আক্তার (২০) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: গোসল করতে বলায় আত্মহত্যা

সুমাইয়ার বাবা জামাল উদ্দিন জানান, মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। গত রাতে পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে তার নিজ রুমে গিয়ে সিলিংফ্যানের সঙ্গে ফাঁস নেয়। পরে আমরা অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া থানায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

 


এজে / আল / দীপ্ত সংবাদ