শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

রাজধানীতে ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাজধানীতে ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত
সংগৃহীত ছবি

রাজধানীর কালশী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন– সিফাতুর রহমান সাফিন ওরফে রাহুল (২১) ও মো. রাফি (১৬)। বৃহস্পতিবার (২৮ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, চিকিৎসাধীন অবস্থায় রাতেই রাহুল এবং শুক্রবার সকালে রাফির মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।

রাহুলের চাচা মনির হোসেন জানান, তাদের বাসা মিরপুর বাউনিয়াবাঁধ এলাকায়। রাতে রাহুল ও তাঁর ছোট ভাই রাফি কালশী যাচ্ছিল মোটরসাইকেলে তেল আনতে। ইসিবি চত্বর দিয়ে কালশী যাওয়ার পথে একটি দ্রুতগতির মাটিবাহী ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পথচারীরা তাদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মধ্যরাতে রাহুলকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মারা যায় রাফি।

জানা গেছে, রাহুল ও রাফির বাবার নাম জহিরুল ইসলাম পনির। তাদের মা জর্ডান প্রবাসী। দুর্ঘটনার সময় রাহুল মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।

আল/ দীপ্ত সংবাদ