শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

রাজধানীতে এক ছাদের নিচে ৩০০ বন্ধুর ইফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীতে এক ছাদের নিচে ৩০০ বন্ধুর ইফতার

এসএসসি ২০০২ ব্যাচের ফেসবুক গ্রুপের প্রায় তিনশত বন্ধুর উপস্খিতিতে ইফতার ও দোয়া মাহফিল এবং আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।

শুক্রবার (২২ মার্চ) রাজধানীর কিচেন ইয়ার্ড রেস্টুরেন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গ্রুপের পক্ষ থেকে তিনজন বন্ধুকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

চেক তুলে দেন গ্রুপের ফাউন্ডার এডমিন মাহমুদ হাসান সুমন, শুভেচ্ছা দূত কর কর্মকর্তা রাকিবুল হাফিজ, এডিশনাল এসপি কানিজ সহো এডমিন প্যানেলের বন্ধুরা।

এসময় এসএসসি ২০০২ ব্যাচের বর্তমানে পুলিশ ক্যাডার, শিক্ষা ক্যাডার, ট্যাক্স ক্যাডারে কর্মরত বন্ধুরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, লেখক, জাতীয় দলের সাবেক ফুটবলারসহ উপস্থিত ছিলেন অনেকেই।

উল্লেখ্য, গত পাঁচ বছর ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে এসএসসি ২০০২ বাংলাদেশ ফেসবুক গ্রুপের বন্ধুরা।

 

এসএ/দীপ্ত সংবাদ