শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

রাজধানীতে আইন-শৃঙ্খলা বাহিনীর ১২ হাজার সদস্য মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীতে আইন-শৃঙ্খলা বাহিনীর ১২ হাজার সদস্য মোতায়েন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকা জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সম্ভাব্য নাশকতা ঠেকাতে মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থাপন করা হয়েছে চেকপোস্ট, চলছে টহল ও তল্লাশি কার্যক্রম।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিভিন্ন এলাকায় দেখা গেছে, সড়কে সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে, পাশে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছে বিজিবির ১২ প্লাটুন সদস্য।

বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও টহল দিচ্ছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অন্যদিকে, র‍্যাব রাজধানীতে ৭০টি টহল ও ৪০টি চেকপোস্ট বসিয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। মোট ৪ হাজার র‍্যাব সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন।

পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোড়ে মোড়ে স্থাপন করা হয়েছে অস্থায়ী চেকপোস্ট, চলছে যানবাহন তল্লাশি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিয়মিত বাহিনীর পাশাপাশি অতিরিক্ত ৭ হাজার পুলিশ সদস্য মাঠে কাজ করছেন। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

এদিকে, লকডাউনের নামে কোনো ধরনের নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।