শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ধর্ম

রমজান মাসে মসজিদুল হারামে তারাবি পড়াবেন যে ৭ ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রমজান মাসে মসজিদুল হারামে তারাবি পড়াবেন যে ৭ ইমাম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ২০২৫ সালের ১ মার্চ। এখন চলছে পবিত্র রমজান মাসের প্রস্তুতি।

প্রস্তুতির অংশ হিসেবে মক্কার মসজিদুল হারাম বা গ্র্যান্ড মসজিদে তারাবি নামাজের জন্য সাতজন ইমামকে নিয়োগ দেয়া হয়েছে।

মসজিদুল হারাম পরিচালনা পরিষদ কর্তৃক ঘোষিত ৭ ইমাম হলেন– শায়খ আবদুর রহমান আস সুদাইস, শায়খ মাহের আল মুয়াইকলি, শায়খ আবদুল্লাহ জুহানি, শায়খ বান্দর বালিলা, শায়খ ইয়াসির দওসারি, শায়খ বদর আল তুর্কি এবং শায়খ ওয়ালিদ আল শামসান।

মসজিদের জেনারেল প্রেসিডেন্সি জানিয়েছে, শিগগিরই তারাবির পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, মক্কার মসজিদুল হারামে তারাবির ইমামের নাম ঘোষণা করা হলেও এখনও ঘোষণা করা হয়নি মসজিদে নববীর তারাবির ইমামদের নাম।

 

এসএ