শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রমজানে মাঠপর্যায়ে বাজার মনিটরিংয়ে পুলিশকে নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রমজানে মাঠপর্যায়ে বাজার মনিটরিংয়ে পুলিশকে নির্দেশ
পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা-সংক্রান্ত ভার্চুয়াল সভায় রমজানে বাজার মনিটরিংয়ের নির্দেশনা দেয়া হয়।

আসন্ন রমজানে দ্রব্যমূল্যবৃদ্ধি প্রতিরোধে নিয়মিত বাজার তদারকির জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। মূল্যবৃদ্ধি, খাদ্যের অপর্যাপ্ততা ইত্যাদি বিষয়ে কেউ যেন গুজব ছড়িয়ে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশনাও দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা-সংক্রান্ত ভার্চুয়াল সভায় এ নির্দেশনা দেওয়া হয়। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আতিকুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন। সভায় সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার অংশ নেন। পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশনস) হায়দার আলী খান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সাম্প্রদায়িক ইস্যুকে কাজে লাগিয়ে কোনো গোষ্ঠী যাতে কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে, এ জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ও পুলিশি তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। রমজান মাসে প্রয়োজনীয় পণ্য পরিবহন নিশ্চিতকল্পে সব ধরনের চাঁদাবাজি প্রতিরোধে জেলা ও হাইওয়ে পুলিশকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

সভায় আতিকুল ইসলাম আসন্ন ঈদে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন। তিনি মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেন।

 

এমি/দীপ্ত