শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রণক্ষেত্র ঢাবি: উপাচার্যের বাসভবনে জরুরি বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রণক্ষেত্র ঢাবি: উপাচার্যের বাসভবনে জরুরি বৈঠক

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে জরুরি বৈঠকে বসেছে প্রভোস্ট কমিটি।

সোমবার (১৫ জুলাই) বিকেলে বৈঠক বসেন তারা। ঢাবির সহকারী প্রক্টর নাজির হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে উপস্থিত জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুর রহিম বলেন, উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে।

উল্লেখ্য, দুপুর ২টার পর ঢাবি ক্যাম্পাসে দুপক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।