শিরোনাম
দীপ্ত নিউজ
ক্রিকেট

রঙিন পোশাকে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রঙিন পোশাকে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

প্রত্যাশার ফুলঝুড়ি ফোটালেও টি–টোয়েন্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। শেষ ম্যাচে পাকিস্তানের কাছে সাত উইকেটে হেরেছে সফরকারিরা।

সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের ইনিংসটা ছিলের দূর্দান্ত। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ তামিমের ১১০ রানের জুটিতে বড় সংগ্রহের পথে এগুচ্ছিলো দল। তামিম ৪২ এবং ইমন ৬৬ রান কোরে সাজঘরে ফেরেন। এরপরই ধস নামে অতিথিদের ব্যাটিং ইনিংসে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৯৬ রানের পুঁজি পায় তারা।

জবাবে শুরুতেই শাহিবজাদা ফারহানকে হারায় পাকিস্তান। দ্বিতীয় উইকেটেে ৯২ রানের জুটি গড়েন সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিস। আইয়ুব ৪৫ রানে আউট হলেও ক্যারিয়ারের প্রথশ শতক হাঁকান মোহাম্মদ হারিস। আর তাতেই ১৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।