শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

যোগচর্চার মধ্যদিয়ে রাঙামাটিতে বিশ্ব যোগ দিবস পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
যোগচর্চার মধ্যদিয়ে রাঙামাটিতে বিশ্ব যোগ দিবস পালন

পার্বত্য জেলা রাঙামাটিতে বিশ্ব যোগ দিবস উপলক্ষে যোগচর্চা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুন) ভোর ৬টায় রাঙামাটি ইয়োগা টেকনিক্যাল এসোসিয়েশন ও কুয়ামটাম ফাউন্ডেশন যৌথভাবে রাঙামাটি শিশু একাডেমি প্রাঙ্গণে এই যোগচর্চার আয়োজন করে।

অনুষ্ঠানে রাঙামাটি ইয়োগা টেকনিক্যাল এসোসিয়েশনের সভাপতি দীপন কুমার ঘোষ এর সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির উপদেষ্টা অবসরপ্রাপ্ত উপ–সচিব প্রকৃতি রঞ্জন চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, অবসর প্রাপ্ত জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জসিম উদ্দীন, সংগীত প্রশিক্ষক মনোজ বাহাদুর প্রমুখ।

যোগচর্চা অনুষ্ঠানে প্রশিক্ষক দীপন কুমার ঘোষ ও ত্রিসরণ চাকমা বিভিন্ন প্রকার যোগ প্রশিক্ষণ দেন।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ, জেলা স্কাউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্ধত্তণ কর্মকর্তা ও পাহাড়ের যোগচর্চাকারীরা অংশগ্রহণ করেন।

 

মিশু দে/আফ/দীপ্ত নিউজ