বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাবা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা পড়ানোর আগ্রহ দেখিয়েছেন বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনি। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে নিরাপত্তা বাহিনী তাকে এ ব্যাপারে না করেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে এ তথ্য জানিয়েছেন ভারতে নিযুক্ত সুপ্রিম লিডারের প্রতিনিধি হাকিম ইলাহী।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসতে চেয়েছিলেন মোজতবা। কিন্তু নিরাপত্তাবাহিনী জানিয়েছে এটি তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে।

হাকিম ইলাহী বলেন, “গত সপ্তাহে আমি ইরানে ছিলাম এবং কিছু বন্ধুর সঙ্গে দেখা করেছি। যারা মোজতবা খামেনির সঙ্গে দেখা করেছেন। তিনি তাদের বলেছেন, তিনি প্রকাশ্যে আসতে চান। এমনকি তিনি জানাজার নামাজও পড়াতে চেয়েছেন। কিন্তু নিরাপত্তাবাহিনী তাকে এতে সমর্থন জানায়নি।”

নিরাপত্তাবাহিনী বলেছে এটি তার জন্য অনেক বিপজ্জনক হবে এবং তারা নিরাপত্তা দিতে পারবে না। আর আমি মনে করি তিনি প্রকাশ্যে আসবেন না।”

আলি খামেনির জানাজার নামাজ পড়ানোর জন্য মোজতবা কাউকে মনোনীত করেছেন কি না এমন প্রশ্ন করা হলে হাকিম ইলাহী বলেন, “না তিনি কারও নাম বলেননি। যদি পরিস্থিতি ভালো হতো তাহলে নতুন সুপ্রিম লিডারই জানাজা পড়াতেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরিস্থিতি ভালো নয়।”

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মোজতবাকে শনাক্ত করে ফেলতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে হাকিম ইলাহী বলেন, “তাদের কাছে অনেক উন্নত প্রযুক্তি রয়েছে। তারা তাকে শনাক্ত ও অনুসরণ করতে পারে তিনি কোথায় অবস্থান করেন। এটি তার জন্য অত্যন্ত বিপজ্জনক। এ কারণে তিনি প্রকাশ্যে আসবেন না।”

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More