শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ভারতীয় খাসিয়াদের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামে বাংলাদেশি যুবক নিহত।

সিলেট জেলার কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১০ এপ্রিল) ৪৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকার ৩ যুবক সালেহ আহমেদ জয়ধর, সুমন মিয়া (২৫) ও মাসুম আহমেদ (২০) মাদক চালান আনার জন্য অবৈধভাবে ভারত অভ্যন্তরে প্রবেশ করেন। তারা সীমান্তবর্তী চংকেট ও মারকানের বাগানসংলগ্ন এলাকায় অবস্থান নেন।

এ সময় খাসিয়াদের সুপারি বাগানে অবস্থানকালে তাদের চোর সন্দেহে স্থানীয় ভারতীয় খাসিয়ারা ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে তার সঙ্গে থাকা অপর দুইজন তার মরদেহ উদ্ধার করে বাংলাদেশ নিয়ে আসে।

বিজিবি আরও জানায়, নিহত যুবকসহ ৩ জনই আগে থেকেই চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More