শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ব‌রিশা‌লে হাম উপসর্গ নি‌য়ে আরও দুই শিশুর মৃত‌্যু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ব‌রিশা‌লে হাম উপসর্গ নি‌য়ে আরও দুই শিশুর মৃত‌্যু
বরিশাল শের ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতাল

বরিশাল শের ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গ নি‌য়ে গত ২৪ ঘন্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হাম উপসর্গ নি‌য়ে শিশু মৃত‌্যুর সংখ‌্যা দাঁ‌ড়ি‌য়ে‌ছে ১৪ জ‌নে।

মৃত সা‌দিয়া (২ বছর) ব‌রিশা‌লের মুলাদী উপ‌জেলার কা‌জিরচর ইউনিয়‌নের ৭ নম্বর ওয়া‌র্ডের রাজী‌বের মে‌য়ে এবং রা‌কিব (৯ মাস) বানারীপাড়া উপ‌জেলার চাখার ইউনিয়‌নের ৮ নম্বর ওয়া‌র্ডের হা‌বিবুর রহমা‌নের ছে‌লে।

শুক্রবার (১০ এপ্রিল) সকা‌লে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বরিশাল শের ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতাল প‌রিচালক ব্রিগে‌ডিয়ার জেনা‌রেল ডা. মুশিউল মু‌নির জানান, এই দুই শিশু ৮ এ‌প্রিল দুপুর ২টার দি‌কে হাসপাতা‌লে ভ‌র্তি হয় হাম উপসর্গ নি‌য়ে এবং শুক্রব‌ার দুজনারই মৃত‌্যু হয় একঘন্টার ব‌্যবধা‌নে। সা‌দিয়ার মৃত‌্যু হয় পৌ‌নে চারটায় ও রা‌কি‌বের মৃত‌্যু হয় ভোর পৌ‌নে পাঁচটায়। এই নি‌য়ে হাসপাতা‌লে হাম উপস‌র্গে ৫ শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে।

হাসপাতালে বর্তমানে ৯২ জন হাম উপসর্গ নি‌য়ে চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে গত ২৪ ঘন্টায় ৩১ জন ভর্তি হয়েছেন। একই সাথে গত ২৪ ঘন্টায় ২৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন। এই পর্যন্ত এই হাসপাতালে মোট ৩৪১ জন হা‌ম উপসর্গ থাকা রোগী ভর্তি হয়েছেন।