শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসে হামলা, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসে হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল ইহুদি জাদুঘরের বাইরে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (২২ মে) বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, হামলা ও হত্যাকাণ্ডের ঘটনার বিষয়ে এখনও বিস্তারিত তথ্য আসেনি। তবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা দপ্তরের প্রধান ক্রিস্টি নোম নিশ্চিত করেছেন, নিহত দুই ব্যক্তি—একজন পুরুষ ও একজন নারী—ইসরায়েলি দূতাবাসে কর্মরত ছিলেন।

বিবিসি বলছে, বুধবার স্থানীয় সময় রাত ৯টা ৫ মিনিটে ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে অবস্থিত ক্যাপিটাল জিউয়িশ মিউজিয়াম থেকে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাদের ওপর খুব কাছ থেকে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

বিবিসির মার্কিন অংশীদার সংস্থা সিবিএস নিউজ সূত্রে জানা গেছে, এই হামলা তাদেরকে লক্ষ্য করেই করা হয়েছে, অর্থাৎ এটা ছিল ইচ্ছাকৃত হামলা।

পুলিশ হামলার ঘটনায় ইলিয়াস রদ্রিগেজ নামের একজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে। তিনি শিকাগো থেকে এসেছেন এবং বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এই ঘটনাকে “ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা” বলে অভিহিত করেছেন এবং কড়া নিন্দা জানিয়েছেন।

ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন এক বিবৃতিতে বলেন: “ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউয়িশ মিউজিয়ামে একটি ইহুদি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় আমাদের দুই কর্মীকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে।”

আল