শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
অর্থনীতি

যাত্রীবান্ধব সেবা নিয়ে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যাত্রীবান্ধব সেবা নিয়ে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের এভিয়েশন খাতকে সমৃদ্ধ করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার শুরু থেকেই যাত্রীদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এ প্রতিষ্ঠান শতভাগ যাত্রীবান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্যে অগ্রসর হয়েছে। বিদেশি এয়ারলাইন্সগুলোর সঙ্গে প্রতিযোগিতায় সেবা ও সাশ্রয়ী ভাড়ার মাধ্যমে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশির আস্থার প্রতীক হয়ে উঠেছে ইউএস-বাংলা।

দু’টি ৭৬ আসনের ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলার বহরে বর্তমানে ২৪টি এয়ারক্রাফট রয়েছে। এর মধ্যে রয়েছে ৪৩৬ আসনের দুটি এয়ারবাস ৩৩০-৩০০ এবং ৯টি বোয়িং ৭৩৭-৮০০। যাত্রীসেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে অভ্যন্তরীণ রুটে প্রথম ব্র্যান্ডনিউ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু করে এ সংস্থা। বহর সমৃদ্ধ করার লক্ষ্যে খুব শিগগিরই নতুন এয়ারবাস ৩৩০ এবং বোয়িং ৭৩৭-৮০০ যুক্ত করার পরিকল্পনা করেছে ইউএস-বাংলা।

অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃতি
২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে অভ্যন্তরীণ গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সুনামের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করছে এ সংস্থা। প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষভাবে জনপ্রিয় ইউএস-বাংলা মধ্যপ্রাচ্যের দোহা, মাস্কাট, দুবাই, শারজাহ, আবুধাবি ও জেদ্দায় ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও মালদ্বীপের পাশাপাশি পর্যটকদের জন্য ব্যাংককে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

ভারতের কলকাতা ও চেন্নাই রুটেও ফ্লাইট পরিচালনার মাধ্যমে চিকিৎসা, ব্যবসা এবং পর্যটকদের চাহিদা পূরণ করছে ইউএস-বাংলা। স্বাধীনতার পর প্রথম বাংলাদেশি এয়ারলাইন্স হিসেবে চীনের গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনার সাফল্য অর্জন করেছে তারা।

বিশেষ পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য
কোভিড মহামারির সময়েও ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট চালু রাখা একমাত্র দেশীয় বিমান সংস্থা ইউএস-বাংলার বড় সাফল্য। মধ্যপ্রাচ্যের নতুন রুট যেমন রিয়াদ ও মদিনাসহ আরও গন্তব্যে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

২০২৬ সালের মধ্যে ইউরোপের লন্ডন ও রোম এবং ২০২৮ সালের মধ্যে কানাডার টরেন্টো ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফ্লাইট পরিচালনার লক্ষ্য নির্ধারণ করেছে ইউএস-বাংলা। পাশাপাশি অস্ট্রেলিয়ার সিডনিতে ফ্লাইট চালুর পরিকল্পনাও রয়েছে।

যাত্রীদের আস্থা ইউএস-বাংলার শক্তি
পরিকল্পনা এবং বাস্তবায়নের সমন্বয়ে এগিয়ে চলা ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রীদের সমর্থন ও আস্থার ওপর নির্ভর করেই দেশের এভিয়েশন খাতকে আরও সমৃদ্ধ করার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে।

লেখক:
মো. কামরুল ইসলাম
মহাব্যবস্থাপক (জনসংযোগ), ইউএস-বাংলা এয়ারলাইন্স