শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

যাত্রীদের পিটুনিতে বাসচালক-কন্ডাক্টর নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
যাত্রীদের পিটুনিতে বাসচালক-কন্ডাক্টর নিহত

বাড়তি ভাড়া চাওয়াকে কেন্দ্র করে কাটাকাটির জেরে যাত্রীদের বেধড়ক মারধরে ইতিহাস পরিবহনের বাসচালক ও কন্ডাক্টর নিহত হয়েছেন।

সোমবার (৯ এপ্রিল) দুপুরে আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত বাসচালক সোহেল রানা বাবু (৪০) ও কন্ডাক্টর হৃদয় হোসেনকে (৩০) উদ্ধার করে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। সেখানে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দুৃজনই মারা গেছেন।

নিহত সোহেল রানা বাবুর বাড়ি গাজীপুরের টঙ্গী এলাকায় এবং হৃদয় হোসেনের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মিরপুর থেকে ছেড়ে আসা ইতিহাস পরিবহনের বাসে বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে কন্ডাক্টর হৃদয়ের বচসা হয়। চালক সোহেল কন্ডাক্টরের পক্ষ নিলে যাত্রীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে এক যাত্রী তাদের মারধরের হুমকি দেয়।

বাসটি ইপিজেড এলাকায় পৌঁছলে কয়েক যুবক বাসে উঠে চালক ও কন্ডাক্টরকে মারধর শুরু করে। এ সময় বাসচালকের সহকারী পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় চালক ও কন্ডাক্টরকে হাসপাতালে নিয়ে যান অন্য যাত্রীরা।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক এ এফ এম সায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে আইনি প্রক্রিয়াও চলমান।