শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

যশোর সীমান্ত থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যশোর সীমান্ত থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার

যশোরের চৌগাছা উপজেলার কাবিলপুর সীমান্ত থেকে ৩ কেজি ২৩ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক মুল্য ৩কোটি ২ লাখ ৩০ হাজার টাকা। সোমবার (৫ জুন) সকাল ৯টার দিকে এসব উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৯টার দিকে কাবিলপুর সীমান্তে দুজন সন্দেহভাজন চোরাকারবারিকে চ্যালেঞ্জ করে টহলরত বিজিবি দসস্যরা। এ সময় তাদের ধাওয়া দিলে কোমরে বাধা গামছা খুলে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা।

পরে ফেলে যাওয়া গামছার মধ্যে স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবির সদস্যরা। উদ্ধারকৃত সোনা শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।

 

জুবায়ের আহমেদ/এমি/দীপ্ত নিউজ