শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

যশোরে ৫ ঘণ্টার প্রবল বর্ষণে কৃষকের স্বপ্ন পানিতে ভাসছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যশোরে ৫ ঘণ্টার প্রবল বর্ষণে কৃষকের স্বপ্ন পানিতে ভাসছে

যশোরের শার্শা উপজেলার বিভিন্ন এলাকার শত শত বিঘার বোরো ধান নিয়ে দুষ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বুধবার (৩ মে) দুপুর থেকে টানা ৫ ঘন্টার বর্ষণে বৃষ্টির পানি না সরায় ক্ষেতে কেটে রাখা পাকা ধান ভাসছে পানিতে। ফলন ভালো হলেও আবহাওয়া পরিস্থিতি ও শ্রমিক সংকটের কারণে সময়মতো ঘরে তুলতে না পেরে বিপাকে পড়েন তারা।

কাটা এবং গুছিয়ে ঘরে তোলাসহ ধান শুকানো নিয়ে কৃষকরা পড়েছেন বেকায়দায়।

এ ব্যাপারে শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তরুণ কুমার বালা বলেন, আবহাওয়া পরিস্থিতি কিছুটা খারাপ হলেও গত ৫ ঘন্টার প্রবল বর্ষণের কারণে ধান ঘরে তুলতে পারেননি। তাদের ধানের কিছুটা ক্ষতি হতে পারে। যত দ্রুত সম্ভব মাঠ থেকে পানি অপসারণ করে ধান সংগ্রহ করে বাড়িতে আনার তাগিদ দেন তিনি।

এসময় তিনি জানান, চলতি মৌসুমে শার্শায় ২৩ হাজার ৩শ ৫০ হেক্টর জমিতে বোর ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ পর্যন্ত ৮০ শতাংশ ধান ঘরে উঠেছে। দ্রুত যেন বাকী ধানগুলো ঘরে তোলা যায় সে বিষয়ে কৃষকদের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

 

এমি/দীপ্ত সংবাদ