শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

মোহাম্মদপুরে বাসায় মিলল ছাত্রদল নেতার লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মোহাম্মদপুরে বাসায় মিলল ছাত্রদল নেতার লাশ

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার একটি বাসা থেকে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তির নাম সাব্বির হাসান। তিনি মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, সাব্বিরসহ আরও তিন থেকে চারজন ওই বাসায় থাকতেন। সকালে সবাই নিজ নিজ কাজে বেরিয়ে যান। সাব্বির একজনকে নাস্তা আনতে পাঠান। নাস্তা নিয়ে ফিরে এসে তার রুমের দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে ফেলা হলে দেখা যায়, সাব্বির গলায় ফাঁস দেওয়া অবস্থায় মেঝেতে পড়ে আছেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় থাকা রশি ছিঁড়ে সাব্বির নিচে পড়ে যান। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।