শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫

রাজধানী মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে খুন ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।

গ্রেপ্তার ৫ জন হলেন– আব্দুল্লাহ (২৮), ইসমাইল (২২), কামাল (৬০), রাফি (২৮) ও মুজাহিদ (২৭)।

মোহাম্মদপুর জোন সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান জানান, বৃস্পতিবার (১৩ মার্চ) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে জিআর পরোয়ানাভুক্ত আসামি ১ জন, ডিএমপি মামলার আসামি ১ জন, দস্যুতায় ১ জন, সন্ত্রাস বিরোধ আইনে ১ জন ও খুনের মামলায় ১ জন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

 

ইএ/এসএ