শিরোনাম
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মে দিবসে বাগেরহাটে শ্রমিকলীগের বর্ণাঢ্য র‌্যালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মে দিবসে বাগেরহাটে শ্রমিকলীগের বর্ণাঢ্য র‌্যালি

 

“শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই” এই প্রতিপাদ্যে বাগেরহাটে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (০১ মে) বিকালে শহরের রেলরোড এলাকা থেকে জেলা শ্রমিক লীগের উদ্যোগে বিশাল র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রেলরোড চত্বরে এসে শেষ হয়।

এর আগে রেলরোড চত্বরে জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টুর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. ফিরোজুল ইসলাম, শেখ বশিরুল ইসলাম, শেখ আক্তারুজামান বাচ্চু, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক খান আবু বকর, জেলা তাঁতীলীগের সভাপতি তালুকদার আব্দুল বাকী, সদর উপজেলা চেয়ারম্যান জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মীর জায়েসি আশরাফি জেমসসহ জেলা শ্রমিকলীগের নের্তৃবৃন্দ।

এছাড়াও মহান মে দিবস উপলক্ষে এদিন সকালে জেলা প্রশাসনের উদ্যেগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। অতিরিক্ত জেলা প্রশাসক অরিবিন্দু বিশ্বাসের নেতৃত্ব অনুষ্ঠিত র‌্যালিতে জেলা প্রশাসনের উদ্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ র‌্যালীতে অংশ নেয়।

 

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।