শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
সারাদেশ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

 

মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুল ছাত্র নিহত ও তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জিসান মেহেরপুর পৌর এলাকার মল্লিক পাড়ার আশরাফুল ইসলামের ছেলে ও বিজয় কোট পাড়ার মৃত জিয়াউর রহমানের ছেলে। দুজনেই মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরে দুটি মোটরসাইকেল দ্রুতবেগে পাল্লা পাল্লি (রেস)দিয়ে আসছিলো। এসময় মেহেরপুরের দরবেশপুর নামক এলাকায় মোটরসাইকেল দুটি  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা বৈদ্যতিক পুলের সাথে ধাক্কা মারে। ঘটনাস্থলে জিসান নিহত হয়। মেহেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে বিজয়ের মৃত্যু হয়।

আহত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত তথ্য ঘটনার নিশ্চিত করেন মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম।

আল/ দীপ্ত সংবাদ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।