শিরোনাম
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

মেহেরপুরে বিএনপি‘র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বুধবার (২৬ নভেম্বর) বিকালে জেলা বিএনপির আয়োজনে ডক্টর শহীদ শামসুদ্দোহা পার্কে দোয়া মাহফিল হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি‘র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ অরুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপি‘র সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, জেলা তাতী দলের সভাপতি আরজুল্লাহ মাস্টার বাবলু সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু জীবন কামনা করে দেশের কল্যাণে কাজ করার জন্য দোয়া পরিচালনা করেন মেহেরপুর বোসপাড়ার বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।