শিরোনাম
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে পৌঁছেছে ভোটের সরঞ্জাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে পৌঁছেছে ভোটের সরঞ্জাম

 

মেহেরপুরে পৌঁছেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারসহ বিভিন্ন সরঞ্জাম।

সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সরঞ্জাম পৌঁছায়।

সহকারী কমিশনার সাজেদুল ইসলাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের পক্ষে নির্বাচন কমিশন থেকে আসা এই নির্বাচনী সরঞ্জামাদি গ্রহণ করেন।

পরে সরঞ্জামাদিগুলো ট্রেজারি শাখায় বুঝিয়ে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালিউল্লাহ।

৩ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে, উপজেলাগুলোতে এসব সরঞ্জাম পৌঁছে দেয়া হবে।

এরপর ভোটের দিন ৭ জানুয়ারি সকালে পাঠানো হবে কেন্দ্রে কেন্দ্রে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।