শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে নাশকতা মামলায় বিএনপির সভাপতিসহ ৮ জন কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে নাশকতা মামলায় বিএনপির সভাপতিসহ ৮ জন কারাগারে

মেহেরপুর সদর থানায় সরকার বিরোধী নাশকতা মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন সহ ৮ জন নেতাকর্মী কে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

রবিবার (১০ মার্চ) দুপুরে মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে বিচারক আবু বক্কর সিদ্দিক জামিন না মঞ্জুর করেন।

আসামিরা হলেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুণ, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজিদ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, আমঝুপি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজ ও জেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম।

 

আরও পড়ুন: নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালে অক্টোবর ও নভেম্বর মাসে সরকার বিরোধী ও নাশকতা কর্মকান্ডের দায়ে পৃথক দুটি মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন সহ ৮ নেতাকর্মী উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। রবিবার মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য আবেদন করলে বিচারক আবু বক্কর সিদ্দিক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কঠোর পুলিশ পাহারায় আসামীদের মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।

আসামি পক্ষের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন এ্যাড. মারুফ আহমেদ বিজন। রাষ্ট্রপক্ষের হয়ে আদালতে উপস্থিত ছিলেন কোর্ট ইন্সপেক্টর মানষ ঘোষ।

 

জাকির/ সুপ্তি/ দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।