শিরোনাম
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
এ উপলক্ষে সকাল সাড়ে ৮ দিকে একটি র‍্যালি বের করা হয়।

‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ‘ প্রতিপাদ্য নিয়ে মেহেরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস। এ উপলক্ষে শুক্রবার (১২ মে) সকাল সাড়ে ৮ দিকে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালিটির নেতৃত্ব দেন মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির হাসিব। এ সময় উপস্থিত ছিলেন নার্স সুপারভাইজার নাজমা খাতুন, ইসমত আরা, বেলাতুন্নেসা ও জনস্বাস্থ্য অফিসার আজিরন খাতুন। র‍্যালিটি পৌর ঈদগাহ গেট থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।

নার্সিং সেবার প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইনটেঙ্গেলের জন্ম দিন উপলক্ষে আন্তর্জাতিকভাবে দিবসটি পালন করা হয়। র‍্যালিতে হাসপাতালের নার্স, ব্রাদার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষানবিশ সেবিকারা অংশগ্রহণ করে। পরে তত্ত্বাবধায়কের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এফএম/দীপ্ত সংবাদ 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।