শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলানোর আহ্বান জানিয়ে নতুন এক প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলানোর আহ্বান জানিয়ে নতুন এক প্রস্তাব
লিওনেল মেসি

লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপের পরও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। আটবারের ব্যালন ডি‘অরজয়ী এই স্ট্রাইকার এখনো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কোনো ঘোষণা দেননি।

তবে তাকে ঘিরে আলোচনা থেমে নেই। এরই মধ্যে বলিভিয়ার সাবেক ফুটবলার মার্কো অ্যান্টোনিও এচাভেরি, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত মেসিকে খেলানোর আহ্বান জানিয়ে নতুন এক প্রস্তাব দিয়েছেন।

এফএম দেল সোলের উদ্ধৃতি দিয়ে অ্যান্টোনিও বলেন, ‘একটি চিঠি লেখা উচিত এবং সারা বিশ্বের মানুষের স্বাক্ষর সংগ্রহ করে তাকে অনুরোধ করা উচিত, যেন সে অবসর না নেয়। ভাবুন তো, মেসিকে ছাড়া বিশ্ব ফুটবল কেমন হবে? তখন আর কিছুই আগের মতো থাকবে না। আমার মনে হয়, সে নিজেও এখনো অবসর নিতে চায় না।’

২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। তবে আর্জেন্টাইন অধিনায়ক এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি। ফলে ২০২৬ কিংবা ২০৩০ বিশ্বকাপে তাকে আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে কি না, সেটি সময়ই বলে দেবে।

মেসির বর্তমান বয়স ৩৯ বছর হলেও তার সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ দেখছেন না বলিভিয়ার সাবেক এই ফুটবলার। তার দাবি, সাম্প্রতিক সময়েও মেসির পারফরম্যান্স প্রমাণ করেছে যে, তিনি এখনো বিশ্বের সেরা ফুটবলারদের একজন নন বরং সবার চেয়ে আলাদা অবস্থানে আছেন