শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬

শাহবাগ ও ঢাবি স্টেশনে থামছে না মেট্রোরেল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
নিরাপত্তার স্বার্থে আপাতত শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে থামছে না মেট্রোরেল।

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এই ঘটনায় নিরাপত্তার স্বার্থে আপাতত শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে থামছে না মেট্রোরেল।

শুক্রবার (৬ ফ্রেব্রুয়ারি) পৌনে ৯টার দিকে বিষয়টি গণমাধ্যমেকে নিশ্চিত করেছেন এমআরটি লাইন৬ এর দায়িত্বশীল কর্মকর্তারা।

তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে আমাদের স্টিক নির্দেশনা দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭টা ৫৮ মিনিট থেকে শাহবাগ ও রাত ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন ট্রেন থামানো বন্ধ করতে।

তিনি আরও জানান, আজ ট্রেন চলাকালীন সময়ের আগে যদি আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আজ আর এই ২টি স্টেশনে ট্রেন থামবে না।

উল্লেখ্য, শুক্রবার মেট্রোরেল সর্বশেষ ট্রিপ উত্তরা থেকে রাত ৯টায় এবং মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে যায়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More