শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মেট্রোরেলে এক যাত্রীকে অন্য যাত্রীর কামড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেট্রোরেলে এক যাত্রীকে অন্য যাত্রীর কামড়

কম সময়ে গন্তব্য স্থলে পৌঁছার অন্যতম বাহন মেট্রোরেল। এখন অধিকাংশ সময় মেট্রোরেলে যাত্রীদের ভিড় থাকে। তাই মেট্রোরেলে মাঝেমধ্যেই ঘটছে অদ্ভুত সব ঘটনা।

সবকিছু ছাপিয়ে সম্প্রতি মেট্রোরেলের ভেতরে দু’জন যাত্রীর ঝগড়ার একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, ঝগড়া বাধানো দুজনের একজন বলছেন– ‘আমি এখানে দাঁড়িয়েছি, ওনার (যার গায়ে হাত লাগছে) গায়ে হাত লাগছে। ওনি বলতেছে, তার গায়ে হাত লাগলো কেন? এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে আমার হাতে কামড় দিয়েছে এবং আমার শার্ট ছিড়ে ফেলেছে। চশমাটা ভেঙে ফেলেছে।’

ঝগড়ায় লিপ্ত আরেকজন বলছেন– ‘আমি তাকে বলেছি মেট্রোরেলের হ্যান্ডেল ধরতে কিন্তু তিনি হ্যান্ডেল না ধরে বলছে আমি কি মেয়ে মানুষ? তারপর আমাকে ঘুষি দিছে।’

উল্লেখ্য, তবে জানা যায়নি দুজন ব্যক্তির নাম পরিচয়।

 

এসএ/দীপ্ত সংবাদ