শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মেক্সিকোতে গোলাগুলি, নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেক্সিকোতে গোলাগুলি, নিহত ১০
A medical team arrives following a stampede prior to a soccer game between C.D. FAS Vs. Alianza F.C. at the Cuzcatlan stadium, in San Salvador, El Salvador May 20, 2023. REUTERS/ Jose Cabezas

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে গোলাগুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। তাছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। স্থানীয় সময় শনিবার (২০ মে) দেশটির উত্তরাঞ্চলে একটি কার রেসিং শোতে এ ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২০ মে) মেক্সিকোর উত্তরাঞ্চলে বাজা ক্যালিফোর্নিয়ায় একটি কার শোতে বন্দুক হামলায় কমপক্ষে ১০ জন নিহত এবং নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পৌর সরকার।

জানা যায়, এনসেনাডা শহরের সান ভিসেন্টে এলাকায় অল–টেরেন কার রেসিং শো চলাকালীন এ হামলার ঘটনা ঘটে। ৯১১ তে রিপোর্ট করা বিবরণ অনুসারে, দুপুর সোয়া ২টার পর লম্বা বন্দুকধারী লোকেরা একটি ধূসর ভ্যান থেকে বেরিয়ে গ্যাস স্টেশনে অবস্থান করা প্রতিযোগীদের ওপর গুলি করতে শুরু করে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মিউনিসিপ্যাল ও স্টেট পুলিশ, মেরিনস, ফায়ার ডিপার্টমেন্ট ও মেক্সিকান রেড ক্রসসহ অন্যান্য জরুরি সংস্থা। স্থানীয় মেয়র আরমান্দো আয়ালা রোবেলস বলেছেন, প্রাদেশিক অ্যাটর্নি জেনারেল রিকার্ডো ইভান কার্পিও সানচেজ গোলাগুলির ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করেছেন।

আফ/দীপ্ত নিউজ