শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মেক্সিকোতে আন্দোলনকারীদের থামাতে সেনাবাহিনীর গুলি, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মেক্সিকোতে আন্দোলনকারীদের থামাতে সেনাবাহিনীর গুলি, নিহত ৫
মেক্সিকোর ন্যুভো লারেদো শহরের রাস্তায় মেক্সিকান সেনাদের টহল। ছবি: রয়টার্স

মেক্সিকোতে নির্বাচনী প্রক্রিয়া সংস্কারের প্রচেষ্টার বিরুদ্ধে আন্দোলনকারীদের থামাতে দেশটির সেনা সদস্যরা গুলি চালালে ৫ জন নিহত হয়। রবিবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ চলাকালে ঘটনাটি ঘটে।

অ্যাসোসিয়েটেড প্রেস সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে বলেছে, সেনা সদস্যরা মেক্সিকোর ন্যুভো লারেদো শহরে আন্দোলনকারীদের বহনকারী একটি পিকআপ ট্রাককে ফাঁকা গুলি করে থামার নির্দেশ দেয়। কিন্তু ট্রাকটি না থেমে চলতে থাকলে সেনারা ট্রাকটি লক্ষ্য করে গুলি ছুঁড়লে ওই পাঁচজন নিহত হন।

ন্যুভো লারেদোর মানবাধিকার কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনা সাধারণ জনগণ ও সৈন্যদের মধ্যেই একটি দ্বন্দ্বের তৈরি করেছে। যেখানে অধিকাংশ মানুষ বিশ্বাস করে, নিহতরা কেউই সশস্ত্র ছিল না। তাই এমন নৃশংসভাবে হত্যা করা একদমই ঠিক হয়নি।

মূলত, মেক্সিকোতে নির্বাচনী প্রক্রিয়া সংস্কারের সরকারি প্রচেষ্টার বিরোধিতায় রাস্তায় নামেন তারা। জাতীয় নির্বাচনী ইনস্টিটিউট আইএনই‘র রং গোলাপী পোশাক, ব্যানারে হাজির হন লাখ লাখ বিক্ষোভকারী। বিক্ষোভকারীদের দাবি, তারা গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করছেন।

গত সপ্তাহে মেক্সিকোর আইনপ্রণেতারা জাতীয় নির্বাচনী ইনস্টিটিউটের বাজেট কমানো ও কর্মী কমানোর পক্ষে ভোট দেন। বুধবার (২২ ফেব্রুয়ারি)পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটের পর দেশটির সিনেট এ সংস্কারে অনুমোদন দেয়। এখন প্রেসিডেন্ট ওব্রাদর স্বাক্ষর করলে সংস্কারগুলো কার্যকর হবে।

সূত্র: আল জাজিরা

 

এমি/দীপ্ত