শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
জাতীয়

মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা

সড়কে শৃঙ্খলা ফেরাতে মূল রিকশা বা ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে ঢাকা মহানগরীতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণেরে লক্ষ্যে ডিএমপি হেডকোয়ার্টার্সে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর ৩৩৯টি পয়েন্টে শৃঙ্খলা রক্ষায় কঠোর পরিশ্রম করে যাচ্ছে ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্য। পৃথিবীর কোনো দেশের রাজধানীতেই ম্যানুয়াল ট্রাফিক ব্যবস্থা নেই। শুধু আমাদের দেশেই এই ব্যবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়। ম্যানুয়ালি ট্রাফিক নিয়ন্ত্রণ করা অত্যন্ত কষ্টের। আর সেই কাজটাই দিনের পর দিন করে যাচ্ছেন ট্রাফিক পুলিশ সদস্যরা।

যারা দোকানের মালামাল দিয়ে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা করে যাচ্ছেন তাদের আইনের আওতায় আনা হবে। ফুটপাত দখলে রাখলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া রয়েছে বলে জানিয়েছেন মাইনুল হাসান।

এ সময় রাজধানীর সড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে অবৈধ ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে ট্রাফিক সদস্যদের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার।

তিনি আরও বলেন, ট্রাফিক বিভাগে কর্মরত সবাইকে তৎপর থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। অন্যকে আইন মানানোর আগে নিজেদের আইন মেনে চলতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন– ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান, যুগ্ম পুলিশ কমিশনার ও উপ–পুলিশ কমিশনারসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।