শিরোনাম
দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মুন্সীগঞ্জে ট্রাফিকের চাঁদাবাজির প্রতিবাদে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুন্সীগঞ্জে ট্রাফিকের চাঁদাবাজির প্রতিবাদে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ট্রাফিক পুলিশের চাঁদাবাজির অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকরা।

সোমবার (১২ জুন) সকালে মুন্সীগঞ্জ–সিরাজদিখান সড়কের বেতকা চৌরাস্তায় এই অবরোধ ও বিক্ষোভ করেন। এতে সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বিক্ষোভকারীরা জানান, মুন্সীগঞ্জ সদরে যাতায়াতের সময় সিপাহীপাড়া, মুক্তারপুর পেট্রোল পাম্প ও সুপার মার্কেটের সামনে গেলে প্রায় দেড় থেকে তিন হাজার টাকা পর্যন্ত জরিমানা নিয়ে থাকে ট্রাফিক পুলিশ। এছাড়াও বিভিন্ন অজুহাতে ট্রাফিক কর্তৃক তাদেরকে হয়রানি করা হয় বলেও জানান তারা।

সড়ক অবরোধের খবর পেয়ে টঙ্গীবাড়ী থানা পুলিশ ও মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজিসহ অন্যান্য হয়রানি বন্ধের আশ্বাস দিলে চালকরা অবরোধ থেকে সরে আসে।

 

মো. কায়সার হামিদ/ইমাম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।