শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মিয়ানমারের ব্যবসায়ী ও কোম্পানির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

dadmin
dadmin
প্রকাশ:
মিয়ানমারের ব্যবসায়ী ও কোম্পানির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সেনাবাহিনীর ক্ষমতা দখল (ছবি-আলজাজিরা)

গত বছর অভ্যুত্থানের পর ক্ষমতা দখলকারী সামরিক সরকারকে রাশিয়ার তৈরি অস্ত্র সরবরাহের অভিযোগে মিয়ানমারের একটি ব্যবসায়ী গ্রুপ ও তাদের প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগ এই নিষেধাজ্ঞা দেয়। খবর আলজাজিরার।

ট্রেজারি বিভাগ জানায়, সামরিক সরকারের জন্য বেলারুশ থেকে অস্ত্র ও বিমান কেনায় ডাইনেস্টিক ইন্টারন্যাশনালের মালিক অং মো মিন্ট, হদ্মাইং মো মিন্ট ও প্রতিষ্ঠানের পরিচালক মায়ো থিসারকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বলেন, ‘আমরা মিয়ানমারের সামরিক শাসকদের জন্য অস্ত্র সংগ্রহে নিযুক্ত সহায়তাকারী নেটওয়ার্ক ও অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছি। মিয়ানমারের জনগণের ওপর নির্মম সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাওয়া সামরিক বাহিনীর সক্ষমতার সংকুচিত করতে আমাদের পদক্ষেপ অব্যাহত থাকবে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, এই নিষেধাজ্ঞার লক্ষ্য রাশিয়া ও বেলারুশের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক। শুধু তাই নয়, ইউক্রেনে রাশিয়ার অবৈধ দখলদারিত্ব ও আগ্রাসনকে যারা সমর্থন করে তাঁদের জন্য। গ্রুপ জাস্টিস ফর মিয়ানমারের মুখপাত্র ইয়াদানার মং বলেন, মিয়ানমারের সামরিক প্রশাসনের অস্ত্রের উৎস বন্ধ করতে বিশ্বকে আরও শক্ত পদক্ষেপ নিতে হবে।