শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

মিরপুরে ফের সাকিব ভক্তদের আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মিরপুরে ফের সাকিব ভক্তদের আন্দোলন

সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে এনে সম্মানের সাথে অবসর গ্রহণের সুযোগ দেওয়ার দাবি নিয়ে আবারো আন্দোলনে নেমেছেন তার ভক্তরা।

রবিবার (২০ অক্টোবর) দুপুর দুটো নাগাদ মিরপুর স্টেডিয়ামের সামনে তারা লং মার্চ নিয়ে আসেন।

সাকিবকে দেশের মাটিতে অবসরের সুযোগ করে দিতে এক দফা দাবি জানান ভক্তরা। না মানলে বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ দাবি করেন তারা।

তবে তাদের এই লংমার্চ বাধা পায় আগে থেকেই অবস্থান নেয়া সেনাবাহিনীর সামনে। এরপর সেখানে সাকিব ভক্তদের সঙ্গে সাকিববিরোধীদের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আন্দোলনকারীদের মুখপাত্র বলেন, ‘যেহেতু তারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদকে যথেষ্ট সম্মান জানাতে ব্যর্থ হয়েছেন এবং তিনি যখন অনুতপ্ত হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন, তারপরও তাকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারেননি, ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা কোনো ব্যর্থ বোর্ড সভাপতি চাই না।’

উল্লেখ্য, দিনদুয়েক আগেই নিজের শেষ টেস্ট খেলতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের বিমান ধরেন সাকিব আল হাসান। শর্ত ছিল, পর্যাপ্ত নিরাপত্তা পেলে দেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলবেন তিনি। এখান থেকেই যাবেন অবসরে। তবে দুবাই পর্যন্ত আসার পর ফিরিয়ে দেওয়া হয় সাকিবকে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সরাসরি পরামর্শে ফিরে যান সাকিব আল হাসান।

গতকাল এই সংক্রান্ত ব্যাখ্যায় ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সাকিব আল হাসানের যে বিষয়টা আমি সেটা একটা বিবৃতির মাধ্যমে আমার পেইজ থেকে স্পষ্ট করেছি। উদ্ভূত পরিস্থিতিতে ক্রীড়াঙ্গনে যেন কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত পরিবেশ না ঘটে এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিসিবিকে এই পরামর্শ দিয়েছি। আপাতত দেশে না আসার পরামর্শ আমি বিসিবিকে দিয়েছি এবং বিসিবি সেই অনুযায়ী কথা বলেছে।’

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ