রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানীর মিরপুর শিয়ালবাড়ি এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাবু (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে শিয়ালবাড়ি ১০ নম্বর রোডের ৫ নম্বর প্লটে নির্মাণাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় বাবু নামে ওই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বাবুকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী মনির হোসেন ও সাইদ হোসেন জানান, ১০তলা ভবনের ৭ম তলায় প্লাস্টারের কাজ করছিলেন তারা। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান বাবু। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ফুপা এরশাদ হোসেন জানান, বাবুর বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়। তার বাবার নাম মনোয়ার ইসলাম। মাত্র ৩ থেকে ৪ দিন আগেই কাজের জন্য ঢাকায় এসেছিলেন তিনি।

 

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More