বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে চলছে উইকেট বৃষ্টি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা টেষ্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে আফগানিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৮ উইকেটে ১৪৪ রান। দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান।

ইব্রাহিম জাদরানকে প্যাভিলিয়নে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন পেসার শরিফুল ইসলাম। এরপর ১৭ রান করা আব্দুল মালিক ও ৯ রান করা রহমত শাহর উইকেট তুলে নেন এবাদত হোসেন।

মধ্যাহ্ন ভোজনের বিরতি থেকে ফিরে আরও ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ।

দ্বিতীয় দিনের শুরুতেই ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা স্বাগতিকদের, প্রথম ইনিংস থামে ৩৮২ রানে। শান্ত ১৪৬ ও জয় করেন ৭৬ রান। আফগান পেসার নিঝাত মাসুদ নেন ৫ উইকেট।

দিনটা তাই আফগানদের পাশাপাশি বাংলাদেশরও।

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More