শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
পরিবেশ

মিগজাউমের প্রভাবে অনেক স্থানে হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মিগজাউমের প্রভাবে অনেক স্থানে হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
ঘূর্ণিঝড় মিগজাউম, সংগৃহীত ছবি

 

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বাংলাদেশের অনেক স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল থেকে রাজধানী ঢাকার আকাশ মেঘলা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ সারাদেশের আকাশ কমবেশি মেঘলা রয়েছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল বুধবার বৃষ্টি বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এজন্য চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ