শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বিনোদন

মা হারালেন জ্যাকলিন ফার্নান্দেজ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মা হারালেন জ্যাকলিন ফার্নান্দেজ

না ফেরার দেশে পাড়ি দিলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজ।

রবিবার (৬ এপ্রিল) টাইমস নাউ এর প্রতিবেদন থেকে জানা যায়, সকালে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন কিম ফার্নান্দেজ।

অন্যদিকে জ্যাকলিন ফার্নান্দেজের মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তবে অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়ে কিছু জানানো হয়নি।

অভিনেত্রীর মা কিম ফার্নান্দেজ স্ট্রোকের পর আইসিইউতে ভর্তি ছিলেন। অসুস্থ অবস্থায় সব সময় মায়ের পাশে ছিলেন জ্যাকুলিন। কাজকর্ম থেকে বিরতি নিয়ে মায়ের পাশে ছিলেন। ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা থাকলেও মায়ের অসুস্থতার কারনে তিনি অংশ নেননি।

আরও জানা যায়, গত ২৪ মার্চ গুরুতর অসুস্থ হয়ে পড়েন জ্যাকলিনের মা কিম। লীলাবতী হাসপাতালের আইসিইউ–তে রাখা হয় তাকে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় মারা যান তিনি। সকাল থেকে হাসপাতালে রয়েছেন জ্যাকলিন ও তার পরিবারের সদস্যরা।

কয়েক দিন আগে কিম ফার্নান্দেজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। এতে ক্ষোভ প্রকাশ করেছিলেন জ্যাকলিন। আজ মায়ের মৃত্যুর খবর জানিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

ইএ/দীপ্ত নিউজ