শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

মা ইলিশ ধরার অভিযোগে আটক ২ হাজার ৫২ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মা ইলিশ ধরার অভিযোগে আটক ২ হাজার ৫২ জন

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরার অভিযোগে রবিবার পর্যন্ত ২২ দিনে (নিষিদ্ধের সময়ে) সারা দেশে ২ হাজার ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) নৌ পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর (গতকাল) পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়–বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ নির্দেশনা বাস্তবায়নে দেশব্যাপী নৌ পুলিশের সব অঞ্চল বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল, বরিশাল অঞ্চল, ফরিদপুর অঞ্চল ও চট্টগ্রাম অঞ্চলে অভিযান চালিয়ে ২৬ হাজার ৯২ কেজি ইলিশ জব্দ করা হয়েছে এবং সরকারি আইন অমান্য করে মা ইলিশ শিকারের জন্য ২ হাজার ৫২ জনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সময়ে ৭১২টি নৌযান, ২৩ কোটি ৫ লাখ ৪ হাজার ৮৪৫ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। অভিযানে অংশ নেন ৮৪৫টি ভ্রাম্যমাণ আদালত। এতে মামলা হয় ১৮৫টি।

অভিযান প্রসঙ্গে নৌ পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক কুসুম দেওয়ান বলেন, অভিযান সফল করতে নৌ পুলিশের নিজ নিজ অঞ্চলের অভিযানসহ নৌ পুলিশ সদর দপ্তর থেকে বিশেষ দল অভিযানে অংশগ্রহণ করে। আগের বছরের তুলনায় এবার ইলিশের উৎপাদন আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

 

এসএ