শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাশরাফিকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন সতন্ত্র প্রার্থী লিটু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাশরাফিকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন সতন্ত্র প্রার্থী লিটু
সতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল–২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু।

বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে নড়াইল শহরের আলদাৎপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। একই সাথে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন। সৈয়দ ফয়জুল আমীর লিটু নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ একমাস নির্বাচনের পরিবর্তে আদালতের বারান্দা দিয়ে ঘুরেছি। নির্বাচনী প্রচারণার আর মাত্র তিন দিন হাতে আছে৷ এই সময়ের মধ্যে ভোটের কাজ করা সম্ভব না। আমি শারিরীকভাবে অসুস্থ। আমাকে ডাক্তার বিশ্রাম ও টেনশনমুক্ত থাকার কথা বলেছেন। এছাড়াও পরিবারের সদস্যরা ও শুভাকাঙ্ক্ষীরা আমার ভবিষ্যৎ রাজনীতি, নির্বাচনে অংশগ্রহণ না করাসহ বিভিন্ন কর্মকান্ড থেকে অবসর নেয়ার জন্য চাপ অবহ্যত রেখেছে। বিশেষ করে পরিবারের সদস্যদের সমর্থন না থাকায় আমি সজ্ঞানে আজ থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করলাম।

তিনি আরও বলেন, আমার শুভাকাঙ্খীদের কাছে ক্ষমা চেয়ে আমি নৌকার মাঝি সকলের প্রিয় মাশরাফি বিন মুর্তজাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে দেশ ও দশের খেদমত করার সুযোগ করে দিবেন।

উল্লেখ্য, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার যাচাই–বাছাইয়ে প্রাার্থিতা অবৈধ ঘোষণনর পর তিনি গত ২৮ ডিসেম্বর হাইকোর্টের নির্দেশে প্রার্থিতা ফিরে পেয়ে ট্রাক প্রতীক নিয়ে মাঠে ছিলেন। এরপর তার প্রার্থিতা বাতিল চেয়ে ৩১ ডিসেম্বর আপিল করা হলে গত ২ জানুয়ারি ফের তার প্রর্থিতা বহাল করে আদালত।

 

আরও পড়ুন: ‘আর কোন মাশরাফি আসবেনা যে অনিয়মের বিরুদ্ধে কথা বলবে’

 

রাজু / আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।