শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
জাতীয়

মালিবাগে শপিং মল থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মালিবাগে শপিং মল থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি
সোনা

রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে চোর চক্রের দুজন সদস্য বোরকা পরে দোকানটিতে প্রবেশ করে। তারা শাটারের তালা কাটার মাধ্যমে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা লুটে নেয়। সিসিটিভি ফুটেজে তাদের কার্যক্রম স্পষ্টভাবে ধরা পড়েছে।

এক জুয়েলারির মালিক জানান, দোকানে প্রায় ৪০০ ভরি স্বর্ণালঙ্কার সাজানো ছিল। এর সঙ্গে ১০০ ভরি বন্ধকি স্বর্ণ এবং ৪০ হাজার টাকার নগদ টাকা রাখা ছিল। চোরেরা সবই চুরি করে নিয়ে গেছে।

এর আগে গত রবিবার (৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণালঙ্কার এবং পৌনে তিন লাখ টাকা চুরি হয়েছিল। ওই ঘটনায় মঙ্গলবার (৭ অক্টোবর) যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোর চক্রের পরিচয় শনাক্তে তৎপর রয়েছে।