শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন

বৃহস্পতিবার (৯ মার্চ ) মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতির অভিযোগ দেশটির আইনশৃঙ্খলাবাহিনী তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে মালয়েশিয়ার দুর্নীতি দমন সংস্থা।

২০২০ থেকে ২০২১ সালে ১৭ মাসের জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মুহিদ্দিন ইয়াসিন। ক্ষমতার অপব্যবহার এবং অর্থপাচার সংক্রান্ত আইনে তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে বলে জানিয়েছে এমএসিসি। সাবেক এই প্রধানমন্ত্রী ও তার দল ওই ব্ছরের নভেম্বরে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে হেরে যাওয়ার পর দুর্নীতির তদন্তের মুখোমুখি হয়েছে।

৭৫ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ মুহিউদ্দিন আজ সকালে এমএসিসি’তে স্বেচ্ছায় হাজির হন। এমএসিসি প্রধান আজম বাকি মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে বলেন, সাবেক এই প্রধানমন্ত্রীকে আগামীকাল শুক্রবার আদালতে হাজির করা হবে।

তবে মুহিউদ্দিন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে জানিয়েছেন।

এদিকে, দুর্নীতির একই অভিযোগে আরও বেশ কয়েকজন রাজনীতিবিদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং দুজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

 

আল/দীপ্ত