শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মার্কিন যুবককে বিয়ে করলেন ফাতিমা ভুট্টো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মার্কিন যুবককে বিয়ে করলেন ফাতিমা ভুট্টো
ফাতিমা ভুট্টো ও তার স্বামী গ্রাহাম বায়রা। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর নাতনি ফাতিমা ভুট্টো বিয়ে করেছেন। শনিবার (৩০ এপ্রিল)  করাচিতে নিজ বাসভবনে তার বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

ইসলাম ধর্মগ্রহণের পর তার নাম পরিবর্তন করে জিব্রান রাখা হয়েছে। ফাতিমা ভুট্টোর আরেক পরিচয়, তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর নাতনী ও বেনজির ভুট্টোর ভাতিজি। ফাতিমার বাবার নাম মুর্তজা ভুট্টো। ফাতিমার ভাই জুলফিকার আলি ভুট্টো জুনিয়র সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতির একটি ছবি পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন।

ফাতিমা ভুট্টোর স্বামীর নাম গ্রাহাম বায়রা। ৪১ বছর বয়সি এ মার্কিন খ্রিস্টান যুবক বিয়ের আগে ইসলাম ধর্মগ্রহণ করেন।ইসলাম ধর্মগ্রহণের পর তার নাম পরিবর্তন করে জিব্রান রাখা হয়েছে।

এফএম/দীপ্ত সংবাদ