শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া–বিষয়ক উপ–সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় সোয়া এক ঘণ্টার বৈঠক শেষে কেউই মন্তব্য করতে রাজি হননি।

তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, বৈঠক নিয়ে পূর্ব পরিকল্পনা ছিলো না। আমেরিকার প্রতিনিধি দল আমন্ত্রণে বৈঠকে মিলিত হয়েছে বিএনপি।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীন খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য শামা ওবায়েদ।

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া–বিষয়ক উপ–সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরি আখতারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্যা ব্যূরো ফর এশিয়া মাইকেল শিফার এইএসআইডি‘র ভারপ্রাপ্ত চিফ অফ স্টাফ (এশিয়া ব্যুরো) এলিন লাউবাকের, মার্কিন পররাষ্ট্র দফতরের কর্মকর্তা অ্যালা কামিন্স ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন‌ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটাস হাস।