শিরোনাম
অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯ ‘সন্ধ্যার পর বাইরে ঘোরাফেরা করলে শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হবে’
দীপ্ত নিউজ
জাতীয়

সাবেক সিইসি বিচারপতি আবদুর রউফ আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাবেক সিইসি বিচারপতি আবদুর রউফ আর নেই

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি আবদুর রউফ (৯২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানী মগবাজার ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার একান্ত সহকারী তাওহিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তাওহিদ বলেন, দুই মাস ধরে তিনি অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জানাজার সময়ের ব্যাপারে পরিবারেরর সদস্যরা সিদ্ধান্ত নিয়ে পরে জানাবেন।

বিচারপতি আবদুর রউফ পঞ্চম সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের সময়ই প্রথমবারের মতো তিন সদস‌্যের ইসি পায় বাংলাদেশ। বিচারপতি সুলতান হোসেন খান সরে যাওয়ার পরদিন সিইসি হিসেবে যোগ দেন বিচারপতি মো. আবদুর রউফ।

ওই কমিশনের অধীনে পঞ্চম সংসদ নির্বাচন হয় ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি। সেই নির্বাচনে বিএনপি ১৪০ এবং আওয়ামী লীগ ৮৮ আসন পায়।

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ জন্ম ১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি। তিনি অ্যাডভোকেট হিসেবে কর্মজীবন শুরু করেন এবং হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হন। পরে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হন। পরবর্ততে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি তাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করেছিলেন। তিনি ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

 

এসএ